প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকার দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে আছে জানিয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আগামীকাল মঙ্গলবার (১৩ আগস্ট) হিন্দু সম্প্রদায়ের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বৈঠক করবেন এবং তাদের কথা শোনা হবে।
আজ সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে এ তথ্য জানান তিনি।
উপদেষ্টা বলেন, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানাই। দুর্বৃত্তদের দ্বারা এই হামলার ঘটনা ঘটেছে, তাদের বিষয়ে ব্যবস্থা নেবে সরকার। সরকার সব ধর্মের মতের সম্প্রীতিতে বিশ্বাস করে।
তিনি আরও বলেন, হামলাকারী দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে। অসাম্প্রদায়িক দেশ সেটা বজায় রাখা হবে। আজ হটলাইন চালু হবে, যে কারও বাড়িতে হামলা হলে যেন জানায়। পুলিশ সেখানে যাবে, ব্যবস্থা নেবে। ইমাম সাহেবরা মসজিদে মসজিদে বয়ান করে অমুসলিমদের ওপর হামলা না করতে, তাদের পাশে থাকার ওপর বয়ান করেছেন।
খালিদ হোসেন বলেন, যাদের বাড়ি ঘর মন্দির ধ্বংস হয়েছে সে তালিকা সংগ্রহ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের অর্থ সাহায্য দেয়া হবে।
তিনি আরও বলেন, শুরু থেকেই মাদরাসার ছাত্ররা ও অন্যান্য ছাত্ররা মন্দির ও উপাসানালয়গুলোতে রাত জেগে পাহাড়া দিয়েছে। আমরা এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই।
ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম, উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, বাজেট ও অনুদান অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, সংস্থা ও আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, ওয়াকফ প্রশাসক ড. মো. গোলাম কবীরসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার উপস্থিত ছিলেন।

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৪ দিন আগে
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৪ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৪ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৫ দিন আগে