লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সাধারণ রোগীদের মতো ১০ টাকার টিকিট কেটে রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নিজের চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৩ মে) সকালে ওই হাসপাতালে গিয়ে লাইনে দাঁড়িয়ে নিজেই টিকিট সংগ্রহ করেন তিনি। এরপর প্রধানমন্ত্রী সাধারণ রোগীদের মতই নিজের চোখ পরীক্ষা করান।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক।

সরকারি হাসপাতালে গিয়ে প্রধানমন্ত্রীর লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে চিকিৎসা নেওয়ার এ ঘটনা দেখে উপস্থিত অনেকেই উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন। নিয়মিতই এই হাসপাতাল থেকে চোখের চিকিৎসা নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ঢাকায় সমাবেশের ডাক জামায়াতের

বুধবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামী জানিয়েছে, আগামী শনিবার সকাল ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে। এতে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ এতে উপস্থিত থাকবেন।

১ দিন আগে

সংরক্ষিত নারী আসন: ছিটকে পড়লেন এনসিপির তাবাসসুম, অনিশ্চিয়তায় মনিরা

নির্বাচন কমিশন জানায়, মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল গতকাল মঙ্গলবার বিকেল ৪টায়। নির্ধারিত সময় পার হওয়ার ১৯ মিনিট পর নুসরাত তাবাসসুম ইসিতে মনোনয়নপত্র জমা দেওয়া ইসি এই সিদ্ধান্ত নেয়।

১ দিন আগে

‘গুপ্ত’ নিয়ে এবার উত্তপ্ত সংসদ

তিনি আরো বলেন, আমি বলতে চাই আজকে সংসদে আমাদের সম্মানিত বিরোধীদলের সংসদ সদস্যরা যে আচরণ দেখাচ্ছে, এতে মনে হচ্ছে, বাংলাদেশে আগামী দিনে সুষ্ঠু ধারার রাজনীতি তারা করতে দেবে না। এটাই প্রতিয়মান হচ্ছে। বিরোধী দলকে আমি এটাও বলে দিতে চাই, আমাদের যারা ভোট দিয়েছে তারা আঙুল চুষবে না, বসে থাকবে না। তারা প্রতিবাদ

২ দিন আগে

সংরক্ষিত নারী আসন: এনসিপির মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ও দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।

২ দিন আগে