৩৫ শতাংশের কম-বেশি ভোট: সিইসি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৯ মে ২০২৪, ২১: ৩৯

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে তা জানতে আরও সময় লাগবে। তবে ৩৫ শতাংশের কম-বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (২৯ মে) বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, এবারের ভোটে এক হাজার ১৫২ জন প্রার্থী ছিলেন। ১৬ উপজেলায় ইভিএমে ভোট অনুষ্ঠিত হয়েছে। বাকি উপজেলায় ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হয়েছে।

সিইসি বলেন, ভোট কারচুপির চেষ্টায় ৩০ জনকে আটক করা হয়েছে। দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও কয়েক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৬ জন আহত হয়েছেন।

এর আগে বিকেল ৪টায় তৃতীয় ধাপের ভোটগ্রহণ শেষ হয়। এখন গণনার কাজ চলছে। এবার ৮৭ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

তৃতীয় ধাপে ১০৯টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল। ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির কারণে ২২টি উপজেলায় ভোট স্থগিত করা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, এ ধাপে প্রায় ৫৮ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকছে। সঙ্গে থাকছে লক্ষাধিক আনসার সদস্য।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৫ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৫ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৬ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৬ দিন আগে