প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পেয়েছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন তারা। শপথের পর নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ ফেসবুকে সবার উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন।
নাহিদ ইসলাম বলেছেন,’আনন্দ উদযাপনের সময় এখনো আসেনি। শহিদের রক্ত ও লক্ষ মানুষের আত্মত্যাগের ফলে এই অর্জন। এখনো অনেক দূর যাওয়া বাকি। বাংলাদেশ পুনর্গঠন ও নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা আমাদের অন্যতম প্রতিশ্রুতি। তরুণ প্রজন্মের এই জেগে ওঠাকে আমাদের অব্যাহত রাখতে হবে।
বৈষম্যবিরোধী আন্দোলন সরকার ও রাজপথে উভয় জায়গায় উপস্থিতি রাখবে। ছাত্র-নাগরিক অভ্যুত্থানের সরকারকে স্বাগত জানাই। সকলকে পাশে থাকার আহ্বান জানাই।’
আসিফ মাহমুদ ফেসবুকে বলেন,’ শহিদের রক্তের বিনিময়ে যে দায়িত্ব পেয়েছি, তা পালনে সততা ও নিষ্ঠার সাথে সর্বোচ্চ সচেষ্ট থাকব। ছাত্র-নাগরিক অভ্যুত্থানের প্রতিজ্ঞা বাস্তবায়নই অন্তর্বর্তীকালীন সরকারে অংশগ্রহণের মূল উদ্দেশ্য।’
তিনি ফেসবুকে আরও লিখেন, ‘ব্যক্তিগত লাভের আশায় আবদার, তদবির করা থেকে বিরত থাকুন। এতে করে আমার সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। দেশ গঠনে পরামর্শ থাকলে জানাবেন।’

জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানি তেলের দাম কিছুটা বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, 'জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতে চাননি প্রধানমন্ত্রী, যখন জনগণের কাছ থেকে ডিমান্ড এসেছে। তখনই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে।
২ দিন আগে
সুপ্রীম কোর্টের আইনজীবী ও বিএনপি নেত্রী অ্যাডভোকেট ড. আরিফা জেসমিন নাহিন বলেছেন, একজন মারা গেলে যেমন ফিরে আসে না, সংরক্ষিত নারী আসনে এমপি মনোনয়ন না পাওয়াটা তার কাছে তেমনি ‘মৃত্যুর মতোই যন্ত্রণাময়’ অনুভূতি।
২ দিন আগে
দেশে আর কোনো দিন মব হবে না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এমন ঘোষণা দেওয়ার পরেও একটির পর একটি মবের ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
২ দিন আগে
মনোনয়ন তালিকায় একঝাঁক নতুন ও ত্যাগী নেত্রীর স্থান মিললেও বাদ পড়েছেন রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে আলোচিত একাধিক হেভিওয়েট নেত্রী ও তারকা প্রার্থী। এ নিয়ে দলের অভ্যন্তরে ও বাইরে শুরু হয়েছে জোর গুঞ্জন, নানা আলোচনা-সমালোচনা।
২ দিন আগে