রোজায় দ্রব্যমূল্য বাড়ালে কঠোর ব্যবস্থা : সালমান এফ রহমান

রাজশাহী ব্যুরো
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ১৫
ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

শুক্রবার দুপুরে রাজশাহীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, এখন ডলারের কোনো সংকট নেই। কিছুদিন আগেও ডলার পাওয়া যাচ্ছিল না। এখন ডলার আছে, তবে দাম একটু বেশি। সেটা নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা হয়েছে। তিনি এরই মধ্যে কিছু পদক্ষেপ নিয়েছেন। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে ডলারের রেট একটা জায়গায় দাঁড়াবে।

প্রতিবারের মত রমজান মাসে বাড়তি মুনাফা করার হীন উদ্দেশ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, অসাধু ব্যবসায়ীরা এবার পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সংসদে খাদ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি কয়েকদিনের মধ্যে সারা দেশের ডিসি-এসপিদের ঢাকায় ডাকছেন। তিনি তাদেরকে নির্দেশ দেবেন কীভাবে ব্যবস্থা নেওয়া হবে।

আসন্ন রমজান মাস সুন্দরভাবেই শেষ হবে আশা প্রকাশ করে সালমান এফ রহমান বলেন, রমজান ইনশা-আল্লাহ খুব সুন্দরভাবেই শেষ হয়ে। কোনো সমস্যা হবে না। দোকানদাররা যদি পণ্য মজুদও করে, তাহলে সেটা যদি রমজানে না ছাড়ে, তাহলে তো তার লোকসান হয়ে যাবে।

এ দিন সালমান এফ রহমান রাজশাহীর বায়া এলাকায় থাকা আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ আয়োজিত ৩৪তম তাবলীগী ইজতেমা পরিদর্শনে আসেন। ইজতেমা ময়দানে যাওয়ার আগে আমচত্বর এলাকায় তিনি আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের মহতরাম আমীরে জামাআত অধ্যাপক ড. মুহম্মদ আসাদুল্লাহ আল গালিবের কার্যালয়ে যান এবং তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগকে ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বলল বিএনপি

‘‘উনাদের ওই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করত, তারা যদি সরকারের সুযোগ-সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরদিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা’’

৬ দিন আগে

আওয়ামী লীগের বিচার না করলে রাস্তা খুঁজুন: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।

৭ দিন আগে

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৭ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৭ দিন আগে