প্রতিবেদক, রাজনীতি ডটকম

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২০ মে) ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে লেখা একটি চিঠিতে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি রাষ্ট্রপতি ড. সাইয়েদ ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী ড. হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ অন্যদের বহনকারী হেলিকপ্টারের মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুর খবর শুনে গভীরভাবে মর্মাহত ও দুঃখিত। দুঃখের এই সময়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আমি ইরানের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
তিনি বলেন, ‘রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি জ্ঞানী এবং নিঃস্বার্থ নেতা ছিলেন, যিনি গভীর প্রতিশ্রুতি দিয়ে তার দেশের সেবা করেছিলেন এবং ইরানের জনগণের কল্যাণে কাজ করেছিলেন। তিনি আন্তর্জাতিক মর্যাদার একজন মহান নেতা ছিলেন এবং তার অনুকরণীয় নেতৃত্ব ও কৃতিত্ব আমাদের জন্য চিরস্থায়ী উত্তরাধিকার হিসেবে থাকবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে সাহস ও মনোবলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার প্রার্থনা করেন।

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৫ দিন আগে
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৬ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৬ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৬ দিন আগে