কিডনি রোগ প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলা জরুরি: রাষ্ট্রপতি

বাসস
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। ফাইল ছবি

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, দেশে কিডনির রোগের উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকলেও তা অত্যন্ত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। তাই প্রতিকারের পাশাপাশি কিডনি রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা খুবই জরুরি।

রাষ্ট্রপতি ‘বিশ্ব কিডনি দিবস-২০২৪’ উপলক্ষ্যে আজ এক বাণীতে এসব কথা বলেন।

বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আগামীকাল বৃহস্পতিবার (১৪ মার্চ) ‘বিশ্ব কিডনি দিবস ২০২৪’ পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, দেশের সাধারণ জনগণকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দিতে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিডনি রোগের ব্যয়বহুল চিকিৎসায় সরকারের পাশাপাশি বেসরকারি ও দাতব্য প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি রক্তে জমে থাকা আবর্জনা ও অতিরিক্ত পানি বের করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে, রক্তের লোহিত কণিকা তৈরি করে এবং হাড় শক্ত করে। পৃথিবীতে বিপুল সংখ্যক মানুষ কিডনি সংক্রান্ত রোগে আক্রান্ত। কিডনির রোগ একটি নিরব ঘাতক, যা মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়। বিশেষজ্ঞদের মতে অনিয়ন্ত্রিত ও অস্বাস্থ্যকর জীবনযাপন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ব্যথানাশক ও এন্টিবায়োটিক ঔষধের যথেচ্ছ ব্যবহার, খাদ্যে ভেজাল, স্থুলতা প্রভৃতি কারণে কিডনি রোগের প্রকোপ দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

মোঃ সাহাবুদ্দিন আশা প্রকাশ করেন, দেশে কিডনি রোগের সর্বাধুনিক চিকিৎসার প্রসার ও অধিক সংখ্যক মানুষকে সেবার আওতায় নিয়ে আসতে ডাক্তার, বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম আরো বেগবান করবে।

তিনি বিশ্ব কিডনি দিবস ২০২৪’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আওয়ামী লীগের বিচার না করলে রাস্তা খুঁজুন: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।

৬ দিন আগে

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৬ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৬ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৭ দিন আগে