প্রতিবেদক, রাজনীতি ডটকম

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন,আমরা (পুলিশ) সব সময় জঙ্গি ও সন্ত্রাসীদের থেকে এক ধাপ এগিয়ে থাকি। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল ও কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, একটা সময় দেশের ৬৩ জেলায় জঙ্গিরা আক্রমণ করেছিল। দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে সন্ত্রাসের জনপদ প্রতিষ্ঠা করার মতো অবস্থা হয়ে ছিল। সে অবস্থা থেকে আমরা সবাই মিলে কাজ করেছি। প্রধানমন্ত্রী পুলিশের জনবল বাড়িয়েছেন। তিনি আমাদের লজিস্টিক, ইকুইপমেন্ট সক্ষমতা বাড়ানোসহ প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। আপনারা দেখেছেন সব সময় আমরা (পুলিশ) জঙ্গি ও সন্ত্রাসীদের থেকে এক ধাপ এগিয়ে থাকি। কিছুদিন আগেও আপনারা লক্ষ্য করেছেন, নেত্রকোনাতে আমরা অভিযান পরিচালনা করেছি। আমাদের সাইবার ক্রাইম, জঙ্গি সেল ও সব ছোট ছোট ইউনিট সচেতন আছে। জঙ্গি হামলা বা হুমকির কোনো সংবাদ আমাদের কাছে নেই। দেশবাসী নিরাপদ ও নির্বিঘ্নে ঈদ উদযাপন করবে, সব সময় আমরা দেশবাসীর পাশে আছি।
তিনি বলেন, পর্যটন কেন্দ্রগুলোতে আমাদের নিরাপত্তা ব্যবস্থা অক্ষুণ্ন থাকবে। ট্যুরিস্ট পুলিশ ও জেলা পুলিশ পর্যটকদের সহযোগিতা করবে।
গরুর হাটের চাঁদাবাজির বিষয়ে আইজিপি বলেন, উত্তরাতে চাঁদাবাজির একটা ঘটনার বিষয়ে আমরা অভিযোগ পেরেছি। সঙ্গে সঙ্গে সেখানে আমাদের সদস্যরা গিয়েছেন। ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদাবাজির মামলা নেওয়া হয়েছে। আমরা কাউকে ছাড় দেবো না।

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৫ দিন আগে
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৫ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৫ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৫ দিন আগে