প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপিসহ বিরোধীরা রেমিট্যান্স নিয়ে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেছেন, প্রবাসীরা দেশে যে পরিমাণ রেমিট্যান্স পাঠান সেটা প্রতি মাসে বাড়ছে। ফেব্রুয়ারিতে ২১৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
শনিবার দিনাজপুরের খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা ও খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী কাব স্কাউটদের হলিডে প্রোগ্রামে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আজ নতুন যুগ সন্ধিক্ষণে রয়েছে। এখন বিএনপির ওই ভাঙা রেকর্ড বাজিয়ে লাভ নেই। কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সগৌরবে পঞ্চমবারের মতো সরকার গঠন করে সেটা আবার প্রমাণ করেছেন। দেশে সব মেগা প্রকল্প আজ দৃশ্যমান।
ইউএনও মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শেখ রফিকুল ইসলাম এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বাংলাদেশ স্কাউটস খানসামা উপজেলার আয়োজনে কাব হলিডে প্রোগ্রামে ৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪০০ কাব স্কাউট, স্কাউটার ও কর্মকর্তা অংশ নেন।

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।
৬ দিন আগে
ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৬ দিন আগে
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৭ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৭ দিন আগে