প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের জন্য ২২টি গাড়ি প্রস্তুত করা হচ্ছে। শেখ হাসিনার সরকারের পতনের পর আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নেবেন। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরই অংশ হিসেবে উপদেষ্টাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ২২টি গাড়ি।
বৃহস্পতিবার (৮ আগস্ট) এমন চিত্র দেখা গেছে।
দেশের কোনো জায়গায় কারও ওপরে হামলা হবে না, তা নিশ্চিত করতে হবে
সরেজমিনে দেখা গেছে, গেলো মন্ত্রিপরিষদের সদস্যরা যেসব গাড়ি ব্যবহার করেছেন সেসব গাড়িই পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হয়েছে। পরবর্তী সময়ে এসব গাড়ি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে যাবে বঙ্গভবনে রাষ্ট্রপ্রতির কার্যালয়ে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্য বরাদ্দ হয়েছে বিএমডব্লিউ এর অত্যাধুনিক সিরিজের গাড়ি।
অন্য উপদেষ্টাদের জন্য বরাদ্দ দেওয়া গাড়িগুলের মধ্যে টয়োটা ক্যামরি হাইব্রিড মডেলের গাড়ি।
মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন, যারা উপদেষ্টা হিসেবে শপথ নেবেন গাড়িগুলো তাদের আনতে বাড়িতে যাবে। এরপর তাদের শপথের জন্য বঙ্গভবনে নিয়ে যাওয়া হবে।

সোমবার (২০ এপ্রিল) ১১ দলীয় নির্বাচনি ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামীকাল সকাল ১০টায় আগারগাঁওয়ের ইসি কার্যালয়ে ১১ দলীয় নির্বাচনি ঐক্য মনোনীতদের জন্য নমিনেশন পেপার সাবমিট করা হবে।’
২ দিন আগে
জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানি তেলের দাম কিছুটা বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, 'জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতে চাননি প্রধানমন্ত্রী, যখন জনগণের কাছ থেকে ডিমান্ড এসেছে। তখনই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে।
২ দিন আগে
সুপ্রীম কোর্টের আইনজীবী ও বিএনপি নেত্রী অ্যাডভোকেট ড. আরিফা জেসমিন নাহিন বলেছেন, একজন মারা গেলে যেমন ফিরে আসে না, সংরক্ষিত নারী আসনে এমপি মনোনয়ন না পাওয়াটা তার কাছে তেমনি ‘মৃত্যুর মতোই যন্ত্রণাময়’ অনুভূতি।
২ দিন আগে
দেশে আর কোনো দিন মব হবে না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এমন ঘোষণা দেওয়ার পরেও একটির পর একটি মবের ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
২ দিন আগে