প্রতিবেদক, রাজনীতি ডটকম

অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) কার্যক্রম কোনো অবস্থাতেই চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, বিটিআরসির উদ্যোগে এনটিএমসি এবং র্যাবের সহযোগিতায় অভিযান চলছে এবং চলবে।
কোনো মোবাইল অপারেটর কিংবা তাদের পরিবেশকরাও যদি এ অপরাধের সঙ্গে যোগসাজশ করে থাকে তাদেরও ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
রোববার (২৪ মার্চ) গাজীপুরের টঙ্গীতে জব্দকৃত ভিওআইপি কাজে ব্যবহৃত সাড়ে ১১ হাজার অবৈধ সিমসহ বিপুল যন্ত্রপাতি পরিদর্শনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, অবৈধ ভিওআইপি বন্ধে সরকার বদ্ধপরিকর। অপারেটররা পরিবেশকদের মাধ্যমে যদি সিম বিক্রির ক্ষেত্রে সংযত না হয় তবে এর দায়ভার তাদেরই বহন করতে হবে।
এনটিএমসির সহযোগিতায় র্যাব-১ শনিবার টঙ্গীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি যন্ত্রপাতি জব্দ করে এবং জড়িতদের আটক করে।
জব্দকৃত যন্ত্রপাতির মধ্যে রয়েছে বিভিন্ন মোবাইল অপারেটরের ১১ হাজার ৫০০ সিম, তিনটি কম্পিউটার, দুইটি ল্যাপটপ, একটি মিনি পিসি, সাতটি মডেম, ১৫টি রাউটার এবং ৫টি নেটওয়ার্ক হাব।
অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মুসতাক আহমদ উপস্থিত ছিলেন।

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে ঢুকে ভাঙচুর এবং এক নারী শিক্ষককে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান
৭ ঘণ্টা আগে
এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সারজিস আলমসহ অন্য নেতারা ফুল দিয়ে তাদের বরণ করে নেন।
৭ ঘণ্টা আগে
গণসমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে দলটির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় চিফ হুইপ, ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখবেন।
১০ ঘণ্টা আগে
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘গতকাল এবং আজ ক্যাম্পাসগুলোতে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অত্যন্ত ধৈর্য ও সহনশীলভাবে মোকাবিলা করেছে। দুটো ঘটনাই গুপ্ত রাজনীতি এবং সোশ্যাল মিডিয়ায় চরম নোংরামির অশ্লীল ফটোকার্ডকে কেন্দ্র করে ঘটেছে।’
১৪ ঘণ্টা আগে