শেখ হাসিনা গরীবের পরম বন্ধু : ড. মোমেন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেনন, আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার,আর এসরকারে প্রধানমন্ত্রী ও জাতির পিতার কন্যা শেখ হাসিনা জনগণের বন্ধু, গরীবের পরম বন্ধু।

তিনি আজ মঙ্গলবার ও গতজাল সোমবার সিলেটে নিজ নির্বাচনী এলাকায় সিলেট নগরী ও সদর উপজেলার বিভিন্নস্থানে স্বেচ্ছাধীন তহবিল থেকে নগদ অর্থ ও ঢেউটিন ও ঈদ উপহার বিতরন সহ বিভিন্ন অনুষ্টানে তিনি অংশগ্রহণ করে এ মন্তব্য করেন।

এ সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার,তাই সকল সময়ই জনকল্যাণে সরকার তার সর্বশক্তি নিয়োগ করে কাজ করে যাচ্ছে। সরকার গরিবের কথা চিন্তা করে টিসিবির মাধ্যমে নিত্যপণ্য দ্রব্য কমমূল্যে সরবরাহ, ৫০ লক্ষ পরিবারকে বিভিন্ন ভাতা প্রদান সহ বিভিন্ন কার্যক্রম চালু রয়েছে। এর সুফল জনগণ ভোগ করছেন। এটি প্রয়োজনে ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে বলে তিনি জানান।

এ সময় তিনি শেখ হাসিনার সুস্বাস্হ্য ও দীর্ঘায়ু সহ আসন্ন ঈদে দেশ বিদেশে সকলের শান্তি,সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

এ সকল অনুষ্টানে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল, হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ,সিলেট জেলা আওয়ামীলীগ সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক,সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী সাধারণ সম্পাদক মকসুদ আহনদ, জেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও ডেইলি সিলেট মিডিয়ার বার্তা সম্পাদক রবিকিরন সিংহ রাজেশ,সিলপট সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিলের ঘোষণা মনিরা শারমিনের

প্রার্থিতা ফিরে পেতে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন বাতিল সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন জামায়াত জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।

১ দিন আগে

সংরক্ষিত নারী আসন: এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের পর জামায়াত জোটের এ প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত দেন ইসির যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান। তিনি বলেন, ‘সরকারি চাকরি ছাড়ার তিন বছর পার না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হলো।’

১ দিন আগে

সংরক্ষিত আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জন প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্ত জানান।

১ দিন আগে

ঢাকায় সমাবেশের ডাক জামায়াতের

বুধবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামী জানিয়েছে, আগামী শনিবার সকাল ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে। এতে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ এতে উপস্থিত থাকবেন।

২ দিন আগে