এক যুগে প্রাথমিকে ২৩৮৫৭৯ শিক্ষক নিয়োগ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১৯: ১৫
ছবি: সংগৃহীত

গত এক যুগে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে দুই লাখ ৩৮ হাজার ৫৭৯ জন শিক্ষক নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেগম রুমানা আলী। রোববার জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ তথ্য জানান।

আওয়ামী লীগের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, গত এক যুগে প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রধান শিক্ষক ৫ হাজার ২০৫ জন এবং সহকারী শিক্ষক দুই লাখ ৩৩ হাজার ৩৭৪ জনসহ দুই লাখ ৩৮ হাজার ৫৭৯ জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দেওয়া হয়েছে। এ সময় বেসরকারি ও রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়ের এক লাখ ৪ হাজার ৮৭৫ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি সরকারিকরণ করা হয়েছে।

সরকারি দলের সদস্য মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহকে জাতীয়করণের ঘোষণার পর নতুন কোন বিদ্যালয় রেজিস্ট্রেশন দেওয়া হয়নি। বর্তমানে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন নীতিমালা-২০২৩ প্রণয়ন করা হয়েছে। নীতিমালার আলোকে সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে নিবন্ধনের আওতায় আনার কাজ চলছে।

অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী রুমানা আলী জানান, বিদ্যালয়বিহীন এলাকায় এক হাজার নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপনের কোন প্রকল্প সরকার নেয়নি। তার পরিবর্তে ‘বিদ্যালয়বিহীন এলাকায় ২০০টি নতুন সরকারি প্রাইমারী স্কুল প্রকল্প’-এর জন্য মাঠ পর্যায় থেকে সুপারিশসহ সুনির্দ্দিষ্ট প্রস্তাব পাওয়া গেলে তা বিবেচনার সুযোগ রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তি

আওয়ামী লীগের সদস্য মোরশেদ আলমের প্রশ্নের লিখিত জবাবে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১-এর আলোকে কাম্য শিক্ষার্থীর সংখ্যা, পাসের হার, প্রাপ্যতা ও প্রয়োজনীয় যোগ্যতার ভিত্তিতে এমপিওভুক্ত করা হয়ে থাকে। শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরা একটি চলমান প্রক্রিয়া। এমপিওভুক্ত করার কাজটি বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে অটোমেশনের মাধ্যমে করা হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সময়ে সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে এমপিওভুক্ত করা হয়ে থাকে।

অপর এক প্রশ্নের জবাবে মহিবুল হাসান চৌধুরী জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বর্তমানে এডিপিতে ৫৮টি প্রকল্প অন্তর্ভূক্ত করা হয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আওয়ামী লীগের বিচার না করলে রাস্তা খুঁজুন: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।

৬ দিন আগে

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৭ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৭ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৭ দিন আগে