শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে আগ্রহী এডিবি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশের শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধি করতে এবং উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে ও শিক্ষার্থীদের কর্ম সংশ্লিষ্ট যোগ্যতা ও দক্ষতা বাড়াতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।

বুধবার (৩ এপ্রিল) সচিবালয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ফাতিমা ইয়াসমিনের নেতৃত্বে একদল প্রতিনিধি দল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই আগ্রহের কথা জানানো হয়।

এ সময় ফাতেমা ইয়াসমিন বলেন, এডিবির সবচেয়ে বড় সহযোগী রাষ্ট্র এখন বাংলাদেশ।

প্রতিনিধি দলে আরও ছিলেন এডিবির বাংলাদেশ মিশনের কান্ট্রি ডাইরেক্টর এডিয়েনন গিনটিং এডিবি অফিসের পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্সের সিনিয়র ডাইরেক্টর নিয়াজি, এডিবির প্রাইভেট সেক্টর অপারেশন ডিপার্টমেন্টের ডাইরেক্টর আসিফ সারদ চিমা, এডিবির ডেপুটি কান্ট্রি ডাইরেক্টর জিয়াংবো নিং, এডিবির কান্ট্রি অপারেশন হেড না উন কিম ও এডিবির এক্সটার্নাল রিলেশনের টিম লিডার গোবিন্দ বার।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আওয়ামী লীগের বিচার না করলে রাস্তা খুঁজুন: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।

৬ দিন আগে

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৬ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৬ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৬ দিন আগে