জলবায়ু পরিবর্তন ইস্যুতে একসঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ মে ২০২৪, ১৫: ১৯

ইবিএল ক্লাইমেট চেইঞ্জ অ্যাডাপটেশন অ্যাওয়ার্ড-এ একসাথে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশের বেসরকারী বাণিজ্যিক ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট।

বাংলাদেশে কর্মরত বিভিন্ন কর্পোরেশন, ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এনজিও এবং জলবায়ু কর্মী যারা জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প এবং বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে শ্রেষ্ঠত্ব ও নেতৃত্ব দেখিয়েছে তাদের কাজের স্বীকৃতি ও উদযাপনের লক্ষ্যে প্রতি বছর এই পুরস্কার দেয়া হবে।

বাংলাদেশে সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ডোনাল্ড লু এবং ইবিএল-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন বুধবার (১৫ মে) গুলশানের ইএমকে সেন্টারে এই চুক্তিতে স্বাক্ষর করেন। ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুরষ্কার দেয়া হবে নবায়নযোগ্য শক্তি, পানি সংরক্ষণ, টেকসই কৃষি, নগর এলাকায় সহনশীলতা, জীববৈচিত্র্য সুরক্ষা এবং দুর্যোগ প্রস্তুতির মতো বিস্তৃত সেক্টর এবং থিমের বিভাগে।

অ্যাকাডেমিয়া, সুশীল সমাজ, গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংস্থার বিশেষজ্ঞদের সমন্বয়ে বিচারকদের একটি প্যানেল পুরস্কার বিজয়ীদের নির্বাচিত করবে।

অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বলেন, “ব্যবসা, সুশীল সমাজ এবং অন্য সবখানে জলবায়ু পরিবর্তন মোকাবেলার কাজ প্রচারে যুক্তরাষ্ট্র এবং ইস্টার্ন ব্যাংক বাংলাদেশের লক্ষ্য অভিন্ন। আমরা ইবিএল-এর এই গুরুত্বপূর্ণ নতুন ক্লাইমেট চেইঞ্জ অ্যাডাপটেশন অ্যাওয়ার্ড-এ সহযোগিতা করতে উন্মুখ।”

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, “ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস ইস্টার্ন ব্যাংকের সাথে এই নতুন অংশীদারিত্ব নিয়ে উচ্ছ্বসিত। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে ব্যতিক্রমী কাজ করছে এমন ব্যবসা ও সংস্থাগুলোকে স্বীকৃতি দিতে ইবিএলকে সহযোগিতা করার মাধ্যমে, আমরা এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আরও কাজ করতে অনুপ্রাণিত করতে সাহায্য করব বলে আশা করছি।”

ইবিএল-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন বলেন, “বিশ্বব্যাপী চরম আবহাওয়া আমাদের জলবায়ু অভিযোজন, প্রশমন এবং অর্থায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে। ইবিএল ক্লাইমেট চেইঞ্জ অ্যাডাপটেশন অ্যাওয়ার্ড-এ যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেটের সাথে এই অংশীদারিত্ব করতে পেরে এবং রাষ্ট্রদূত ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু-এর সাথে এই পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে স্বাক্ষর করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। অনন্য এই উদ্যোগ সামাজিকভাবে দায়িত্বশীল এবং পরিবেশবান্ধব ব্যাংক হওয়ার আমাদের দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা বিশ্বাস করি যে এই পুরস্কার অন্যান্যদেরও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে যোগদানে অনুপ্রাণিত করবে, যা আমাদের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি।"

ইবিএল ক্লাইমেট চেইঞ্জ অ্যাডাপটেশন অ্যাওয়ার্ড ২০২৪-এর মনোনয়ন প্রক্রিয়া খুব দ্রুতই সংবাদপত্র, ইলেকট্রনিক গণমাধ্যম এবং ইবিএল ওয়েবসাইট এবং সামাজিক মাধ্যমে ঘোষণা করা হবে।

দ্য ডেইলি স্টার পত্রিকা এই পুরস্কারের আনুষ্ঠানিক গণমাধ্যম অংশীদার।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৬ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৬ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৬ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৬ দিন আগে