দেড় দশক পর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১৩: ২১

প্রায় ১৫ বছর পর দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয়ে পররাষ্ট্রসচিব পর্যায়ে আলোচনার প্ল্যাটফর্ম ফরেন অফিস কনসালটেশন বা এফওসি বৈঠকে বসেছে বাংলাদেশ ও পাকিস্তান। বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টা ২৫ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রবেশ করেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ। পারস্পরিক বোঝাপড়া আর রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে উভয়পক্ষের জন্য বৈঠকটি তাৎপর্যপূর্ণ।

এর আগে দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার লক্ষ্যে পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ বুধবার ঢাকায় আসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়াবিষয়ক অনুবিভাগের মহাপরিচালক ইসরাত জাহান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান। আজ দু’দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক শুরু হয়েছে। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব জসিম উদ্দিন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আসন্ন বাংলাদেশ সফরের আগে পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠককে খুবই তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গতিশীল হচ্ছে।

চলতি মাসেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ সফরে আসছেন। তিনি পাকিস্তানের উপ প্রধানমন্ত্রীও। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ইসহাক দারের নিবিড় সম্পর্ক রয়েছে। ইসহাক দারের সফরকালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বেশ কিছু চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রীর সফরকালে পাকিস্তানের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও তার সঙ্গে বাংলাদেশে আসবেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে