নির্বাচন নিয়ে এনডিআই’র রিপোর্টে কিছু যায় আসে না : পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার সন্ধ্যায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চট্টগ্রাম সমিতি-ঢাকার এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: সংগৃহীত

দেশে দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই) এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) দেওয়া রিপোর্টে কিছু যায় আসে না।

রোববার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এনডিআই-আইআরআই’র প্রতিবেদনে মূলত তারা স্বীকার করে নিয়েছে, দেশে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটি দেশে অন্যান্য সময় যে নির্বাচন হয়েছে; তার তুলনায় অনেক কম সহিংসতা হয়েছে।

তিনি বলেন, আমাদের দেশে এর আগে যে নির্বাচন হয়েছে বা এই উপমহাদেশে যে মানের নির্বাচন হয় সে তুলনায় দ্বাদশ জাতীয় নির্বাচনের মান অনেক উন্নত এবং একটি সুন্দর, ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এনডিআই-আইআরআই কী বলল এতে কিছু আসে যায় না।

তিনি আরও বলেন, দেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিএনপি এবং তার মিত্ররা নির্বাচনে অংশগ্রহণ করেনি। তারা শুধু বর্জনই করেনি নির্বাচন প্রতিহত করার ডাক দিয়েছিল। বিএনপি সহিংসতা করে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। যে দেশে নির্বাচন প্রতিহত করার জন্য ট্রেনে আগুন দেওয়া হয়, জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা করা হয়, সেই প্রেক্ষাপটে অত্যন্ত ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সোমালিয়ান জলদস্যুদের কবলে থাকা বাংলাদেশি জাহাজ উদ্ধারে কাজ চলছে বলে জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, জলদস্যুদের কবলে থাকা জাহাজ ও নাবিকদের অক্ষতভাবে উদ্ধারে চেষ্টা চলছে।

জাহাজ সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করার ক্ষেত্রে গণমাধ্যমকে সতর্ক ও সংযত হওয়ারও আহ্বান জানান তিনি। হাছান মাহমুদ বলেন, কী প্রক্রিয়ায় জাহাজ উদ্ধার করা হবে, তা জনসমক্ষে প্রকাশ করার বিষয় নয়।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের আগে, চলাকালীন ও পরে সম্ভাব্য নির্বাচনি সহিংসতা ও পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই) এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) টেকনিক্যাল অ্যাসেসমেন্ট মিশন (টিএএম) কাজ করে। তাদেরই চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ হয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আওয়ামী লীগের বিচার না করলে রাস্তা খুঁজুন: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।

৬ দিন আগে

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৬ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৬ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৭ দিন আগে