মেট্রোরেলের ভাড়া বাড়বে না

প্রতিবেদক, রাজনীতি ডটকম

মেট্রোরেলের ভাড়া বাড়বে না বলে আশা প্রকাশ করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্মসচিব) মোহাম্মদ আবদুর রউফ। সোমবার (১ জুলাই) এ কথা জানান তিনি।

মেট্রোরেলে টিকিটের ওপর সোমবার (১ জুলাই) থেকে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) কার্যকর হওয়ায় কথা ছিল। তবে সরকারের বিশেষ আদেশে অব্যাহতির সময়সীমা পার হওয়ায় পরও মেট্রোরেলের ভাড়ায় যুক্ত হয়নি ভ্যাট। ফলে বিনা ভ্যাটে আগের ভাড়ায় যাচ্ছেন যাত্রীরা।

সচিবালয় মেট্রো স্টেশনে দেখা গেছে, আগের ভাড়াতেই সবাই যাতায়াত করছেন। কিন্তু, এর সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আরোপিত ভ্যাট যুক্ত হলে ভাড়া বাড়বে, এ আলোচনা অনেকের মুখে। আবার অনেকেই ভাড়া বাড়ার বিষয় সম্পর্কে অবগত নন।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ভ্যাট বাড়লে ভাড়া কমবে। কিন্তু, ভাড়ায় যে টাকা কমবে, তার সঙ্গে এনবিআরের ভ্যাট যুক্ত করে আগের ভাড়াই কার্যকর থাকবে।

এনবিআরের পক্ষ থেকে ভ্যাট আরোপের যে প্রসঙ্গ আসছে, সেটি আজ থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কবে নাগাদ কার্যকর হবে, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো জানায়নি।

এর আগে, গত ৪ এপ্রিল ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) চিঠি দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, জুলাই থেকে মেট্রোরেলের সেবা ও টিকিটে মূসক পরিশোধ করতে হবে। এর পর ডিএমটিসিএলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন মেট্রোরেলে ভ্যাট না বসানোর অনুরোধ করে।

এ বিষয়ে মেট্রোরেলের পরিচালনা সংস্থা ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ভ্যাট না বসানোর জন্য আমরা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। মন্ত্রণালয় এনবিআরকে দিয়েছে। এখন আমরা এর (চিঠি) জবাবের অপেক্ষা করছি।’

যাত্রীদের কথা চিন্তা করে ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট অব্যাহতি দেয় এনবিআর। মেট্রোরেলের টিকিটের ওপর বর্তমানে ভ্যাট মওকুফ রয়েছে, যার সময়সীমা ছিল ৩০ জুন পর্যন্ত। এরপর ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়াতে আবেদন করে ডিএমটিসিএল। তবে, আবেদন নাকচ করে এনবিআর।

ডিএমটিসিএলের চিঠির জবাবে এনবিআর জানায়, উন্নয়নের চাহিদা অনুযায়ী, রাজস্ব আয় বাড়াতে সব খাতেই করছাড় কমানো হচ্ছে। তাই, এ খাতে ভ্যাট অব্যাহতি বাড়ানো হবে না।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংরক্ষিত নারী আসন: বিএনপি নেতাদের পরিবারের সদস্য যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে নিজেদের ভাগে থাকা ৩৬টি আসনের জন্য চূড়ান্ত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। এ তালিকায় দলের দীর্ঘদিনের ত্যাগী ও রাজপথের পরীক্ষিতদের পাশাপাশি স্থান পেয়েছেন বেশ কয়েকজন প্রভাবশালী নেতার পরিবারের সদস্যরা।

২ দিন আগে

বিএনপির মনোনয়ন পেলেন সাবেক আ. লীগ নেত্রী সুবর্ণা

মনোনয়ন পাওয়ার বিষয়ে জানতে চাইলে সুবর্ণা বলেন, ‘বিষয়টি পরিষ্কার করা দরকার, আমাকে এক সময় কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক করা হয়েছিল, কিন্তু এতে আমার সম্মতি ছিল না। আমাকে না জানিয়েই, তাদের ইচ্ছা মতো ওই তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করা হয়।’

৩ দিন আগে

এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু

জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও মহিলা বিভাগের সদস্য মারদিয়া মমতাজ, মহিলা বিভাগের সদস্য নাজমুন নাহার নীলু।

৩ দিন আগে

সংরক্ষিত নারী আসনে জামায়াত ৯, এনিসিপিসহ শরিকদের ছাড়ল ৪

সোমবার (২০ এপ্রিল) ১১ দলীয় নির্বাচনি ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামীকাল সকাল ১০টায় আগারগাঁওয়ের ইসি কার্যালয়ে ১১ দলীয় নির্বাচনি ঐক্য মনোনীতদের জন্য নমিনেশন পেপার সাবমিট করা হবে।’

৩ দিন আগে