বাহরাইনের সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

বাহরাইনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বাংলাদেশ আরও শক্তিশালী করতে চায়। এ বিষয়ে দুপক্ষই একমত হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ বুধবার (৩ এপ্রিল) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত বাহরাইনের রাষ্ট্রদূত আব্দুর রহমান মোহাম্মদ আল গৌদের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, বাহরাইনের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। রাষ্ট্রদূত হিসেবে তিনি তার পরিচয়পত্র দিতে এসেছেন। তিনি সরকারের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে বৈঠক করছেন।

মন্ত্রী বলেন, আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে কথা হয়েছে। আমাদের আলোচনা ছিল খুবই আন্তরিক। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আমরা একমত হয়েছি।

মন্ত্রী বলেন, বাহরাইনের সঙ্গে আমাদের অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক আছে। সবচেয়ে বড় সম্পর্ক, ২ লাখের অধিক বাংলাদেশি বাহরাইনে চাকরি করেন। আমার সঙ্গে আলাপ আলোচনার সময় তিনি বলেছেন, কোভিডের সময় যখন ভ্যাকসিন দেওয়ার প্রচলন ছিল তখন সেখানকার রাজা কোনো পার্থক্য করেননি। একজন বাহারাইনির ও একজন বাঙালির সঙ্গে। সেক্ষেত্রে বুঝা যায়, বাহারাইনের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ একটা সম্পর্ক আছে।

তিনি বলেন, বাণিজ্যিক, অর্থনৈতিক এবং সামাজিক সম্পর্ক আমরা এগিয়ে নিয়ে যাবো বলেই আজকের আলাপ-আলোচনায় একমত হয়েছি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ শুরু

গণসমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে দলটির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় চিফ হুইপ, ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখবেন।

৫ ঘণ্টা আগে

গুপ্ত রাজনীতি ও অশ্লীল ফটোকার্ডের প্রতিবাদ করেছে ছাত্রদল: রাকিব

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘গতকাল এবং আজ ক্যাম্পাসগুলোতে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অত্যন্ত ধৈর্য ও সহনশীলভাবে মোকাবিলা করেছে। দুটো ঘটনাই গুপ্ত রাজনীতি এবং সোশ্যাল মিডিয়ায় চরম নোংরামির অশ্লীল ফটোকার্ডকে কেন্দ্র করে ঘটেছে।’

৯ ঘণ্টা আগে

পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা ‘অত্যন্ত নিন্দনীয়’: জামায়াত

শাহবাগ থানার সামনে ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনায় তিনি পুলিশের ভূমিকায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘পুলিশের যেখানে নাগরিকদের নিরাপত্তা দেওয়ার কথা, সেখানে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে, যা অত্যন্ত নিন্দনীয়।’

১০ ঘণ্টা আগে

বিএনপিতে যোগ দিলেন এনডিএমের সাবেক মহাসচিব মোমিনুল আমিন

ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) থেকে পদত্যাগের পর দলটির সাবেক মহাসচিব মোমিনুল আমিন বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রাথমিক সদস্যপদ ফরম পূরণের মাধ্যমে তিনি দলে অন্তর্ভুক্ত হন।

১ দিন আগে