শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করা উচিত : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করা উচিত। তাদের কিছু বলার থাকলে আদালতে বলা দরকার। আজ শনিবার দুপুরে ময়মনসিংহ পুলিশ লাইনে ‘বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর’ উদ্বোধন ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব অবরোধে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। আন্দোলনকারীরা যদি মানুষের কষ্টের কথা শুনতেন, তাহলে তারা বুঝতে পারতেন অবরোধে মানুষ কী ভাবছে।

তিনি বলেন, প্রধান বিচারপতির কথার পর শিক্ষার্থীদের আন্দোলন করার আর প্রয়োজন নেই। তারা আদালতের মাধ্যমেই তাদের কথা জানাতে পারেন।

ময়মনসিংহে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্বোধনের পর জাদুঘরের বিভিন্ন কর্নার ঘুরে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এছাড়াও বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ির ভবনসহ ১১টি উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি।

এতে স্বাগত বক্তব্য রাখেন পুলিশ সুপার মাসুম আহমেদ ভুঞা। মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবেক জেলা কমান্ডার আব্দুর রব।

বৃহত্তর ময়মনসিংহ জেলার মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও মুক্তিযুদ্ধ ময়মনসিংহ জেলা পুলিশ সদস্যদের বীরত্বপূর্ণ ভূমিকা উপজীব্য করে ময়মনসিংহে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর।

জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত বিভিন্ন ধরনের অস্ত্র, পোষাক, তৈজসপত্র রাখা হয়েছে। এছাড়া চিত্রকর্মের মাধ্যমে মুক্তিযুদ্ধকালীন পুলিশের ভূমিকা, করোনা মহামারিসহ নানা দুর্যোগে পুলিশের তৎপরতার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আবিদ হোসন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত, শরীফ আহমেদ, ফাহমী গোলন্দাজ বাবেল, কৃষিবিদ ডা. নজরুল ইসলাম, মাহমুদুল হাসান সুমন, এ বি এম আনিছুজ্জামান, মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, মো. আ. মালেক সরকার, মাহমুদুল হক সায়েম, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, চেম্বার সভাপতি আমিনুল হক শামীম, বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংরক্ষিত নারী আসন: বিএনপি নেতাদের পরিবারের সদস্য যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে নিজেদের ভাগে থাকা ৩৬টি আসনের জন্য চূড়ান্ত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। এ তালিকায় দলের দীর্ঘদিনের ত্যাগী ও রাজপথের পরীক্ষিতদের পাশাপাশি স্থান পেয়েছেন বেশ কয়েকজন প্রভাবশালী নেতার পরিবারের সদস্যরা।

২ দিন আগে

বিএনপির মনোনয়ন পেলেন সাবেক আ. লীগ নেত্রী সুবর্ণা

মনোনয়ন পাওয়ার বিষয়ে জানতে চাইলে সুবর্ণা বলেন, ‘বিষয়টি পরিষ্কার করা দরকার, আমাকে এক সময় কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক করা হয়েছিল, কিন্তু এতে আমার সম্মতি ছিল না। আমাকে না জানিয়েই, তাদের ইচ্ছা মতো ওই তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করা হয়।’

২ দিন আগে

এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু

জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও মহিলা বিভাগের সদস্য মারদিয়া মমতাজ, মহিলা বিভাগের সদস্য নাজমুন নাহার নীলু।

২ দিন আগে

সংরক্ষিত নারী আসনে জামায়াত ৯, এনিসিপিসহ শরিকদের ছাড়ল ৪

সোমবার (২০ এপ্রিল) ১১ দলীয় নির্বাচনি ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামীকাল সকাল ১০টায় আগারগাঁওয়ের ইসি কার্যালয়ে ১১ দলীয় নির্বাচনি ঐক্য মনোনীতদের জন্য নমিনেশন পেপার সাবমিট করা হবে।’

২ দিন আগে