পৃথিবীর কোনো দেশের শিক্ষার্থীদের এতো ত্যাগ স্বীকার করতে হয়নি: প্রধান উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পৃথিবীর কোনো দেশের শিক্ষার্থীদের এতো ত্যাগ স্বীকার করতে হয়নি। দুনিয়ার কোথাও নাগিরকদের এতোটা মানবাধিকার বঞ্চিত হয়নি। রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে ঢাকাস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থা-সংগঠনের প্রধানদের নিয়ে ওই ব্রিফিং হয়।

ড. ইউনূস বিদেশিদের বলেন, এখন ক্লোজ টু নরমালসি এসেছে। পুরোপুরি স্বাভাবিক অবস্থা ফেরানোই অন্তর্বর্তী সরকারের এখনকার প্রায়োরিটি। প্রধান উপদেষ্টা বলেন, বিগত সরকারের কারণে দেশে দুর্নীতিতে ছেয়ে গেছে। এটা ঠিক করতে কিছুটা সময় লাগবে। তিনি বলেন, আশা করি নতুন বাংলাদেশ তৈরিতে সকলেই পাশে থাকবেন। প্রফেসর ইউনূস বলেন, বিগত নির্বাচনগুলোতে ব্যাপক কারচুপি হয়েছে।

ক্ষমতা ধরে রাখতে শেখ হাসিনা সরকার সকল প্রতিষ্ঠানকে প্রায় ধংস করে দিয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, অনিয়ম আর দুর্নীতি সর্বত্র। সব কিছু নতুন করে শুরু করতে হচ্ছে। যারা এই আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানান ড. মুহম্মদ ইউনূস। ছাত্রদের অনুরোধের প্রেক্ষিতে তিনি দায়িত্ব নিয়েছেন বলে জানান।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৪ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৪ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৪ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৪ দিন আগে