‘যতদিন প্রয়োজন হয়, অপারেশন ডেভিল হান্ট চলবে’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
অপারেশন ডেভিল হান্ট নিয়ে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফ করেন সিনিয়র সচিব নাসিমুল গনি। ছবি: মন্ত্রণালয়

যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের গ্রেপ্তারে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে চলছে যৌথ বাহিনীর অভিযান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানিয়েছেন, সুনির্দিষ্ট কোনো মেয়াদে নয়, সরকার যতদিন প্রয়োজন মনে করবে, এই অভিযান চালাবে।

সিনিয়র সচিব বলেন, গতকাল (শনিবার) থেকে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। এই অভিযান কতদিন চলবে, তা এখনই বলতে পারব না। যতটুকু প্রয়োজন হয় (অ্যাজ নিডেড), এই অভিযান আমরা অব্যাহত রাখব।

রোববার (৯ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। শনিবার শুরু হওয়ার পর এ অভিযানে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে সে তথ্য দিতে পারেননি তিনি।

অপারেশন ডেভিল হান্ট কেন চালানো হচ্ছে— এ প্রশ্নের উত্তরে নাসিমুল গনি বলেন, এই অভিযানে আমরা সব বাহিনীকে নিয়ে যৌথভাবে ফোকাসড ওয়েতে কিছু কাজ করব। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে (স্ট্যাবল অবস্থাকে আনস্ট্যাবল করার চেষ্টা করছে), সেসব শক্তিকে এই অভিযানের মাধ্যমে আমরা নিষ্ক্রিয় (নিউট্রালাইজ) করব। তাদের বিরুদ্ধে আইনিভাবে যেসব ব্যবস্থা নেওয়া দরকার, সেগুলো আমরা নেব। অভিযান শুরু হয়েছে, চলতে থাকবে।

অপারেশন ডেভিল হান্টে কারা কারা অংশ নিচ্ছে— জানতে চাইলে সরকারের এই সিনিয়র সচিব বলেন, এটি মূলত পুলিশের একটি অভিযান। তবে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এতে সহায়তা করছে। ‘ইন এইড টু সিভিল পাওয়ারে’র অধীনে সেনাবাহিনী মোতায়েন করা আছে। তারাও অভিযানে সহায়তা করবে। জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট সবাই অভিযানে রয়েছে।

মানবাধিকার ও পরিবেশকে গুরুত্ব দিয়ে আইন প্রয়োগেও মনোযোগী হয়েছে সরকার। আগামী ১১ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি দিনব্যাপী কর্মশালা আয়োজন করা হয়েছে বলে জানান সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থা ও বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিসহ ১৫০ জনকে নিয়ে আমরা মঙ্গলবার কর্মশালা করব। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা, পুলিশের মহাপরিদর্শক, অ্যাটর্নি জেনারেলসহ সংশ্লিষ্ট সবাই এই কর্মশালায় উপস্থিত থাকবেন।

মঙ্গলবার ঢাকা ও গাজীপুর মহানগর এলাকার সংশ্লিষ্টদের নিয়ে এই কর্মশালা করা হবে। এরপর আগামী এক মাসের মধ্যে দেশের অন্যান্য এলাকাতেও সংশ্লিষ্টরা সশরীরে উপস্থিত হয়ে একই রকম কর্মশালা করবেন বলে জানান সচিব।

৫ আগস্ট সরকার পতনের পর পুলিশ বাহিনীকে নানা সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে। সচিব বলেন, তাদের মনোবল ভেঙে গেছে। তারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের নানাভাবে কাউন্সেলিং করা হচ্ছে। সবকিছু স্বাভাবিক করার চেষ্টা চলছে। সার্বিক পরিস্থিতি নিয়ে নানা ধরনের পরিকল্পনা সরকারের রয়েছে। অপারেশন ডেভিল হান্ট তার একটিমাত্র। পর্যায়ক্রমে আরও নানা উদ্যোগ নেওয়া হবে। এমনকি পুলিশ সদস্যদের মধ্যে যারা নানা ধরনের অপরাধে যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের আক্রমণের ঘটনায় আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভাতেই সিদ্ধান্ত হয়েছে, যৌথ বাহিনীর সমন্বয়ে আজ (শনিবার) থেকেই সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হবে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রতিশ্রুতির কোনটিই রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।

১৮ ঘণ্টা আগে

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন ‘সিন্ডেকেটে’র আশঙ্কা জামায়াত-এনসিপির

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে

১ দিন আগে

জাতিসংঘ অধিবেশন: সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।

১ দিন আগে

চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

২ দিন আগে