বরিশাল প্রতিনিধি

নতুন বিধিতে উপজেলা নির্বাচন হচ্ছে বলে জানিয়েছেন
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)। তিনি বলেছেন, সরকার আমাদের ওপর আস্থাশীল হয়ে এমনভাবে সহযোগিতা করছে যে, ১০ দিনের মধ্যে বিধি পরিবর্তন করেছি। তাই নতুন বিধিতে হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন।
শনিবার (৩০ মার্চ) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের নতুন বিধিতে সাংবাদিকদের গায়ে যদি কেউ আঁচড় দেয়, কেউ ক্যামেরা ক্ষতিগ্রস্ত করে- সঙ্গে সঙ্গে তার পানিশমেন্ট (শাস্তি) হবে। বিধি ভোটার ও ভোটগ্রহণ কর্মকর্তাদের বেলায়ও করা হয়েছে, অর্থাৎ সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে। ছোট বিষয়েও ছাড় দেওয়া হবে না।
‘নির্বাচনে কারও প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই। সংসদ সদস্যদের অনুরোধ জানিয়েছি এবং ভবিষ্যতেও জানাবো, যাতে উপজেলা নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার না হয়। আর প্রশাসনকে বলেছি যেন তারা বিনয়ী ব্যবহার এবং শ্রদ্ধার সঙ্গে কথা বলেন। তবে অনিয়ম-অন্যায়ের ক্ষেত্রে ছোট ছোট বিষয়েও কোনো ছাড় নয়। তারাও (প্রশাসনও) আমাকে আশ্বস্তও করেছে’ বলেন তিনি।
গণমাধ্যমের মুখ থেকে ভালো শুনলে অনুপ্রাণিত হই জানিয়ে আহসান হাবিব বলেন, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ বিষয়গুলো মিডিয়ায় প্রচার করুন। চুরি করলে চোরকে চোর বলুন, তাতে যেই হোক। আমরা মিডিয়ায় দেখে অ্যাকশন নেব। সাংবাদিকদের সঙ্গে কমিশন, র্যাব-পুলিশ, আনসারসহ সব প্রশাসন থাকবে।
তিনি আরও বলেন, অতীতের চেয়েও একমাত্রার বেশি সুন্দর নির্বাচন চাই। তার থেকে যেন নিচে না নামি, সেভাবে প্রশাসন আমাকে প্রতিশ্রুতি দিয়েছে। তবে সবার সহযোগিতা ছাড়া সুন্দর নির্বাচন করা সম্ভব নয়।

এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সারজিস আলমসহ অন্য নেতারা ফুল দিয়ে তাদের বরণ করে নেন।
৪ ঘণ্টা আগে
গণসমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে দলটির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় চিফ হুইপ, ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখবেন।
৭ ঘণ্টা আগে
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘গতকাল এবং আজ ক্যাম্পাসগুলোতে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অত্যন্ত ধৈর্য ও সহনশীলভাবে মোকাবিলা করেছে। দুটো ঘটনাই গুপ্ত রাজনীতি এবং সোশ্যাল মিডিয়ায় চরম নোংরামির অশ্লীল ফটোকার্ডকে কেন্দ্র করে ঘটেছে।’
১১ ঘণ্টা আগে
শাহবাগ থানার সামনে ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনায় তিনি পুলিশের ভূমিকায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘পুলিশের যেখানে নাগরিকদের নিরাপত্তা দেওয়ার কথা, সেখানে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে, যা অত্যন্ত নিন্দনীয়।’
১১ ঘণ্টা আগে