সরকার সাংস্কৃতিক বিকাশের জন্য কাজ করে যাচ্ছে : নৌপ্রতিমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে অনেক ডেভেলাপমেন্ট হয়েছে, আরো ডেভেলাপমেন্ট বাকি আছে। আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি।

শনিবার ঢাকায় আগারগাওস্থ কুশলী ভবনে সাংস্কৃতিক সংগঠন ‘গ্রহস্বর’ এর সঙ্গীতায়োজন ‘সুরময় সংগীত জাগো’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, একজন শিল্পী নিজের তাগিদে গান গায়, গান শেখে। শিল্পী যখন গান গায়, সে যেন সম্মানটা পায় সেদিকে খেয়াল রাখতে হবে। সরকার বলছে- উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান। কর্মসংস্থানের জায়গাটায় সাংস্কৃতিক কর্মীরা বাদ না পড়ে- সে বিষয়ে খেয়াল রাখতে হবে। এ জিনিসটা খুবই প্রয়োজন। আমাদের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা একজন শিল্পী, সংস্কৃতি মনা মানুষ । তিনি যখন কোন জায়গায় কোন কথা বলেন এবং ভবিষ্যতের লক্ষ্য স্থির করেন তখন তিনি এই জায়গাটা এড্রেস করেন এবং সেভাবে চলার চেষ্টা করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সাংস্কৃতিক বিকাশের জন্য কাজ করে যাচ্ছে। জেলায় জেলায় এবং উপজেলা পর্যায়ে শিল্পকলা একাডেমির মাধ্যমে সাংস্কৃতি চর্চার জন্য অবকাঠামো নির্মাণ করছে। নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বা আদিবাসী জনগোষ্ঠীর সাংস্কৃতিক কর্মকাণ্ড চর্চার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গ্রহস্বরের প্রধান সমন্বয়ক ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমন্বয়ক মিজানুর রহমান শিশির।

এর আগে প্রতিমন্ত্রী বেলুন ও কবুতর উড়িয়ে ‘সুরময় সংগীত জাগো’ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপি রাজনীতিতে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে চিহ্নিত হবে: এমপি বুলবুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেছেন, ‘বর্তমান সরকার জুলাইকে পদদলিত করার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে বিশ্বাসঘাতক হিসেবে জনগণের কাছে চিহ্নিত হয়ে থাকবে।’

৫ ঘণ্টা আগে

১ মে ঢাকায় সমাবেশ করবে শ্রমিক দল, থাকবেন প্রধানমন্ত্রী

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি বিষয়ক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, ঢাকা শহরের যত শ্রমিক আছেন, তাদের মধ্য থেকে একভাগ শ্রমিককেও আমরা সংগঠিত করতে পারিনি। আমরা যদি দুই ভাগ লোককে সংগঠিত করতে পারি, তাহলে আমাদের শ্রমিক সমাবেশ সফল হবে।

২০ ঘণ্টা আগে

সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্য এনসিপির দরজা খোলা: সারজিস

সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দরজা উন্মুক্ত বলে জানিয়েছেন দলটির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেছেন, আপনারা আগে যেই রাজনৈতিক দলই করুন না কেন, আপনাদের যদি ফ্যাসিবাদের সঙ্গে- তাদের ওই ফৌজদারি অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকে, আপনারা যদি জুলাই গণঅভ্যু

২১ ঘণ্টা আগে

সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তদন্তে ছাত্রদলের কমিটি

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে শাহবাগ থানায় সাংবাদিকদের ওপর হামলা চালায় ছাত্রদলের নেতাকর্মীরা। হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় ১০ জন আহত হয়েছেন।

১ দিন আগে