প্রতিবেদক, রাজনীতি ডটকম

পবিত্র মাহে রমজানকে ধারণ করে বাকি ১১ মাস আল্লাহর ভয়ে সৃষ্টিকর্তার ভয়ে সব ধরনের নেতিবাচক কাজ থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (৩১ মার্চ) সকালে পঞ্চগড় পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের ঈদের জামাত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় সারজিস দেশের সবাইকে মনের সংকীর্ণতা, সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে দেশের জন্য মানুষের কল্যাণে কাজ করতে হবে বলে জানান।
একই সঙ্গে সারজিস সবাইকে ক্ষণস্থায়ী এ জীবনে ভালো কাজ করার আহ্বান জানিয়ে দেশের সব মানুষকে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন, এই আন্দোলন পরবর্তী ফ্যাসিস্ট মুক্ত নতুন বাংলাদেশে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান তরুণ এ নেতা।
এর আগে ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রথম জামাতে নামাজ আদায় করেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও মুসল্লিরা।

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
২ দিন আগে
শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে
২ দিন আগে
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
৩ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
৩ দিন আগে