ওষুধের ভ্যাট প্রত্যাহার করা হবে: স্বাস্থ্য উপদেষ্টা

ডেস্ক, রাজনীতি ডটকম

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন,ওষুধের ভ্যাট প্রত্যাহার করা হবে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ওষুধে খুব কম পরিমাণ ভ্যাট আরোপ করার কথা বলা হয়েছিল। আমরা সেসময়ই আপত্তি করেছিলাম। কিন্তু যিনি অর্থ উপদেষ্টা উনিতো পুরো বাংলাদেশে আর্থিক বিষয়টা দেখেন। আমরা যখন দায়িত্ব নিলাম তখন ডলারের অনেক সংকট ছিল। আমাদেরকে অবস্থা বুঝে ব্যবস্থা করতে হয়েছে। আগে আমরা দেখেছি আমরা স্বয়ংসম্পূর্ণ। আসলে আমরা স্বয়ংসম্পূর্ণ না। তবে ওষুধের ভ্যাট প্রত্যাহার করা হবে আমার বিশ্বাস। কারণ আমরা কেবিনেটে এটা নিয়ে আলাপ করেছি।

তিনি আরও বলেন, আমি এখনও জানিনা সংস্কার কমিশন কি কি সংস্কারের প্রস্তাব দেবে। তবে যতটুকু জেনেছি আমাদের দিক থেকে আমরা তাদেরকে বলেছিলাম কিছু স্বল্পমেয়াদী সংস্কারের প্রস্তাব দিতে। যেগুলো আমরা করে ফেলতে পারি । কারণ আমাদের সময় বেশি না। এমন কিছু হয়তো আমরা করতে পারবো না যেটা আমাদের সময়ে সম্ভব হবে না। তারপর মধ্যম মেয়াদী ও দীর্ঘ মেয়াদি সংস্কার প্রস্তাব থাকবে। তার মধ্যে থেকে যে কয়টা আমরা করতে পারি সেগুলো করবো। আর যেগুলো করতে পারবো না আমরা সেগুলো স্ট্রং সুপারিশ করে রাখবো পরবর্তী নির্বাচিত সরকারের জন্য।

স্বাস্থ্য সেক্টরের দুর্নীতি নিয়ে তিনি বলেন, স্বাস্থ্য সেক্টরে অনেক রকম দুর্নীতির চিত্র আমরা দেখছি। যেমন সিলেটে দুর্নীতি হয়েছে কি না বলবো না। কিন্তু পরিকল্পনা করে কিছু হয়নি। কারণ এখানে একটি বিল্ডিং বানালাম কিন্তু সেই বিল্ডিংয়ের সঙ্গে ম্যানপাওয়ার নেই। কিন্তু এই দুটি একযোগে হওয়ার কথা। সেটা না হলে হাসপাতাল চালু করা যাবে না। এরকম ময়মনসিংহে ২২টি বিল্ডিং হয়েছে কিন্তু হাসপাতাল হয়নি। হাসপাতালের জিনিসপত্র কেনায়ও অনেক গাফিলতি হয়েছে। আমরা যদি নিজেদের জায়গায় সৎ হই , সিস্টেমটাকে আমরা ডেভলপ করতে পারি। তাহলে দেখা যাবে সিস্টেমই দুর্নীতিকে নাকচ করে দেবে।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আমি বলতে পারবো না সব দুর্নীতি দিনে দিনে বন্ধ করা যাবে। কিন্তু আমরা চেষ্টা শুরু করেছি। যেমন মন্ত্রণালয়ে আমরা তিনজন দালালকে ধরেছি। যারা পয়সা দিয়ে প্রমোশন দেওয়ার চেষ্টা করতো। এই তিনজনকেই পুলিশে দিয়েছি। ঢাকা মহাখালী ক্যানসার হাসপাতালে আমাদের সহকর্মী যারা কাজ করেন তারা ফ্রি স্লিপ দিয়েছেন কিন্তু সেটাতে চিকিৎসা না দিয়ে ওষুধ না দিয়ে টাকা নিচ্ছে দুই-তিন হাজার করে। এটা শোনার পর লোক লাগিয়ে রাখলাম। এরপর তিন জনকে সাসপেন্ড করি।

জনবল সংকট নিয়ে তিনি বলেন, জনবলতো দিতে হবে। কিন্তু আমি দিনে দিনেতো ডাক্তার, নার্স বানাতে পারবো না। তাই এখন দেখবো আমাদের টোটাল কি আছে। কাকে কতটুকু দিলে কাজ হবে। সিলেটে জেলা হাসপাতাল নিয়ে বলেন, কি করা যায় এটা নিয়ে স্থানীয় কর্তৃপক্ষকে আমরা বলেছি তারা আমাদেরকে একটি প্রস্তাব দিক। কি হওয়া উচিত এটা নিরপেক্ষভাবে যদি আমাদের প্রস্তাব দিলে আমরা সে অনুযায়ী কাজ করবো।

ওসমানী হাসপাতাল বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া নিয়ে তিনি বলেন, আমি আজ এটা প্রথম শুনলাম। তাই হাসপাতাল কর্তৃপক্ষকে বলেছি এটার কারণ চিহ্নিত করতে। সুরমা নদীর নাব্যতা নষ্ট হয়ে গেছে। খাল বিল যদি বন্ধ হয়ে যায়, এসব দখল করে যদি আমরা বিল্ডিং করে ফেলি তাহলেতো এমন হবে। এই সমস্যা সমাধানে যারা বিশেষজ্ঞ তারা তাদের সঙ্গে কথা বলুক।

নির্বাচন নিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টা জানিয়ে দিয়েছেন ডিসেম্বর নাগাদ অথবা যদি আরও কিছু সংস্কার করতে সমর্থ হই তাহলে জুন মাসের মধ্যে নির্বাচন হয়ে যাবে।

এর আগে সকালে তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসা ব্যবস্থা ঘুরে দেখেন এবং রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন। পরে তিনি চিকিৎসা ব্যবস্থাকে ভঙ্গুর উল্লেখ করে বিগত সময়ে নেওয়া নানা প্রকল্পের সমালোচনা করেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রিজভী

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করাই আমার মূল দায়িত্ব। দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজে জড়ালে এবং শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

১ দিন আগে

প্রতিশ্রুতির কোনটিই রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।

১ দিন আগে

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন ‘সিন্ডেকেটে’র আশঙ্কা জামায়াত-এনসিপির

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে

২ দিন আগে

জাতিসংঘ অধিবেশন: সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।

২ দিন আগে