‘সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

এবার সড়ক ও মহাসড়কে পশুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। আসন্ন ঈদুল আজহায় যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে তিনি এসব পরামর্শ দেন।

বৃহস্পতিবার (৩০ মে) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি এসব কথা বলেন।

ঈদ উপলক্ষে পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি বাস্তবায়ন ও পশুর বর্জ্য ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতি পর্যালোচনার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, আসন্ন ঈদুল আজহায় সড়ক ও মহাসড়কে পশুর হাট বসানো যাবে না। স্বাভাবিক যান চলাচল ব্যহত করে পশুর হাট হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, গাবতলীতে ও আমিন বাজারে সড়কে কোনোভাবেই পশুর হাট বসানো যাবে না। এবারও ঈদের ২৪ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করবে দুই সিটি করপোরেশন বলে জানান তিনি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ক্ষমতার বাহানায় আর সংস্কার করতে চায় না বিএনপি সরকার: আখতার হোসেন

ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। রোববার (৩ মে) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজিত জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ে জাতীয় কনভেনশনে তিনি এ কথা বলেন

১ দিন আগে

একযোগে ২৯ ইউনিটে ছাত্রদলের কমিটি ঘোষণা

ঘোষিত কমিটিগুলোর মধ্যে বেশ কিছু ইউনিটে নতুন নেতৃত্বের পাশাপাশি পূর্ণাঙ্গ, আংশিক ও বর্ধিত কমিটিও রয়েছে।

১ দিন আগে

চাঁদাবাজি ও জমি দখল করলে দলে রাখা হবে না: আমানউল্লাহ

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী বাংলাদেশকে মাদকমুক্ত করা হবে। দেশে কেউ চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও জমি দখল করতে পারবে না। বিএনপির পরিচয়ে চাঁদাবাজি, ভূমি দখল ও মাদক কারবারিদের দলে রাখা হবে না।

২ দিন আগে

আমি নির্বাচিত হলে বাসিন্দাদের ময়লার বিল দিতে হবে না: আসিফ মাহমুদ

নির্বাচিত হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দাদের ময়লার বিল দিতে হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

২ দিন আগে