ডেস্ক, রাজনীতি ডটকম

ইন্দোনেশিয়ায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টায় (স্থানীয় সময় অনুযায়ী) দেশটির নর্থ সুলাওয়েসি অঞ্চলে এই কম্পন অনুভূত হয়।
ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১।
তবে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পের কারণে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে।
ইউএস জিওলজিকাল সার্ভের (ইউএসজিএস) তথ্য মতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নর্থ সুলাওয়েসির তন্দানোর ২৯ কিলোমিটার দক্ষিণে। আর এর গভীরতা ছিল ১২০.৯ কিলোমিটার।
এর আগে রোববার (২৩ নভেম্বর) ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা অঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ বরাবর অবস্থিত ইন্দোনেশিয়ার বিভিন্ন অংশে প্রায়শই ভূমিকম্প হয়। এখানে একাধিক টেকটোনিক প্লেট মিলিত হয়েছে।

অনেক তাইওয়ানিজ নিজেদের আলাদা জাতির অংশ হিসেবে মনে করেন। তবে অধিকাংশ মানুষ বর্তমান অবস্থাই বজায় রাখতে চান, অর্থাৎ তাইওয়ান যেন চীনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা না করে, আবার চীনের সঙ্গে যেন একীভূতও না হয়।
৭ ঘণ্টা আগে
টানা প্রায় দেড় মাস যুদ্ধ-সংঘাতের পর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে গত ১৬ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল ও লেবানন। আগামী রোববার সেই বিরতি শেষ হওয়ার কথা ছিল; তবে তার আগেই মেয়াদ আরও ৪৫ দিন বাড়াল ইসলায়েল-লেবানন।
৮ ঘণ্টা আগে
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো জাপান। শুক্রবার দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, জাপানের উত্তরাঞ্চলে স্থানীয় সময় রাত ৮টা ২২ মিনিটে প্রশান্ত মহাসাগরীয় মিয়াগি প্রিফেকচার উপকূলের কাছে ৬ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হেনেছে।
২১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রকে মোকাবেলা ইরানকে আরও শক্তিশালী করেছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেন, সাম্প্রতিক পবিত্র প্রতিরোধে (যুক্তরাষ্ট্র-জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে) ইরান প্রমাণ করেছে যে ফেরদৌসির কিংবদন্তির গল্পগুলো শুধু কল্পনা নয়, বরং সেগুলো ইরানিদের জীবনের বাস্তবতা এবং ত
১ দিন আগে