আফগানিস্তানে পাকিস্তানের হামলা, নিহত ১০ জন

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের অভ্যন্তরে মধ্যরাতে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, যেখানে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জনই শিশু বলে দাবি করেছে আফগান কর্তৃপক্ষ।

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের বরাত দিয়ে মঙ্গলবার (২৫ নভেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে একটি বাড়িতে এই বোমা হামলা চালানো হয়।

তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক্সে দেওয়া পোস্টে নিশ্চিত করেছেন যে, খোস্ত প্রদেশের গোরবুজ জেলায় স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়ি লক্ষ্য করে এই হামলা হয়।

তিনি আরও জানান, এই আগ্রাসনে ৯ শিশু এবং একজন নারী নিহত হয়েছেন। এছাড়া উত্তর-পূর্বাঞ্চলের কুনার ও পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশেও হামলার খবর পাওয়া গেছে, যেখানে অন্তত চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করলেন ডোনাল্ড ট্রাম্প

ফ্লোরিডার আদালতের নথিতে থাকা তথ্য অনুযায়ী, ট্রাম্প সম্প্রচার সংস্থাটির বিরুদ্ধে মানহানি ও ট্রেড প্র্যাকটিস ল লঙ্ঘনের অভিযোগ এনেছে। তিনি তার দুটি দাবির প্রতিটির জন্য পাঁচ বিলিয়ন (৫০০ কোটি) ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন।

১৯ ঘণ্টা আগে

সৌদি আরবে চলতি বছর রেকর্ড ৩৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর

এএফপি বলছে, মানবাধিকার সংগঠনগুলো ১৯৯০-এর দশক থেকে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা নথিভুক্ত করা শুরু করার পর থেকে এটিই সর্বোচ্চ।

১ দিন আগে

এক ঘণ্টার বর্ষণে মরক্কোতে আকস্মিক বন্যা, ২১ জন নিহত

মাত্র এক ঘণ্টার প্রবল ভারী বর্ষণ ও তার জেরে সৃষ্ট আকস্মিক বন্যায় উত্তর আফ্রিকার দেশ মরক্কোর সাফি প্রদেশে ২১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩২ জন। তবে আহতদের বেশিরভাগই হাসপাতালে চিকিৎসাগ্রহণ শেষে ছাড়া পেয়েছেন।

২ দিন আগে

ভোটের আগে সহিংসতার শঙ্কা, মার্কিনিদের জন্য দূতাবাসের সতর্কতা

রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ বাড়তে পারে উল্লেখ করে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

২ দিন আগে