টাঙ্গাইলে ট্রাকে পিকআপের ধাক্কা, ঝরল ৪ প্রাণ

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ০৯ জুন ২০২৬, ০৯: ৫০
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের ঘোনারচালা এলাকায় একটি দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী পিকআপের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নিহত চারজনই মুরগি বোঝাই ট্রাকের যাত্রী ছিলেন। গুরুতর আহত ব্যক্তি বাঁশের গাড়িতে ছিলেন।

নিহতরা হলেন জামালপুরের বকশিগঞ্জের আবুল হাকিমের ছেলে চালক নূরনবী (৬৪), নওগাঁর পত্মীতলার মো. পলাশের ছেলে হেলপার রফিকুল ইসলাম (১৮), নেত্রকোনার কেন্দুয়ার মো. এরশাদের ছেলে সাগর (২২), ভোলার সেলিম মিয়ার ছেলে সুমন (২৬)। আহত ব্যক্তি হলেন ঘাটাইলের লক্ষীন্দরের আফসার আলী মন্ডলের ছেলে মো. জহিরুল ইসলাম (৪০)।

স্থানীয়রা জানান, বাঁশ বোঝাই ট্রাকটি ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকাগামী একটি মুরগি বোঝাই ট্রাক বাঁশ বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ খরব পেয়ে লাশ উদ্ধার করে সখিপুর থানায় নিয়ে যায়।

সখীপুর থানার এএসআই মো. আল মামুন বলেন, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের লোকজন আসলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

রাজনীতি/এসআর

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

উত্তর কোরিয়ায় রাজকীয় অভ্যর্থনা, জিনপিং বললেন ‘নতুন ঐতিহাসিক সূচনাবিন্দু’

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, শি ও পেং গাড়িতে করে স্কয়ারে পৌঁছালে উচ্ছ্বসিত জনতা চীন ও উত্তর কোরিয়ার পতাকা নাড়িয়ে তাদের অভিবাদন জানায়। অনেকের হাতে ছিল ফুলের তোড়া। অনুষ্ঠানে অংশ নেওয়া শিশুদের আনন্দ-উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো।

১০ ঘণ্টা আগে

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউয়ের নিষেধাজ্ঞা জারি

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাজা কালাস বলেন, শান্তি আলোচনা ও ভঙ্গুর যুদ্ধবিরতির চক্রে আটকে আছে মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালিতে তেহরানের ড্রোনগুলো সামুদ্রিক চলাচলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মন্ত্রীরা স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানের এই পদক্ষেপগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

১৩ ঘণ্টা আগে

সৌদি আরবে সম্পত্তি কিনতে বিদেশি কোম্পানির জন্য নতুন শর্ত

সৌদি আরবে অর্থনৈতিক বা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা না করেও অনাবাসী বিদেশি কোম্পানিগুলোর জন্য সম্পত্তি (রিয়েল এস্টেট) কেনার নতুন শর্ত ও প্রয়োজনীয় নিয়মাবলী স্পষ্ট করেছে দেশটির বিনিয়োগ মন্ত্রণালয়। তাদের সদ্য প্রকাশিত ‘ইনভেস্টর গাইড ২০২৬’ (বিনিয়োগকারী নির্দেশিকা ২০২৬)-এর হালনাগাদকৃত নিয়মের অংশ হিসেবে

১৪ ঘণ্টা আগে

ইসরায়েলে হামলা ‘সমাপ্তি’র ঘোষণা ইরানের, যুদ্ধবিরতির ইঙ্গিত ট্রাম্পের

ইসরায়েলের ওপর চলমান সামরিক অভিযান সমাপ্তির ঘোষণা দিয়েছে ইরান। তবে একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েল যদি লেবাননে পুনরায় হামলা চালায়, তবে এর চেয়েও ভয়াবহ ও কঠোর জবাব দেওয়া হবে।

১৬ ঘণ্টা আগে