কারখানা বন্ধের প্রতিবাদে কচুক্ষেতে শ্রমিকদের সড়ক অবরোধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ জুন ২০২৬, ১২: ৩৩
ছবি: সংগৃহীত

ঢাকার মিরপুরের কচুক্ষেত এলাকায় একটি পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। আজ মঙ্গলবার (৯ জুন) সকাল সোয়া ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শ্রমিকদের এই অবস্থানের কারণে ব্যস্ততম এই সড়কে প্রায় সোয়া এক ঘণ্টা যান চলাচল পুরোপুরি বন্ধ থাকে। এতে অফিসগামী সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। পরে পুলিশের আশ্বাসে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পুলিশ জানিয়েছে, কচুক্ষেত তামান্না কমপ্লেক্সে অবস্থিত 'ইউনিফর্ম টেক্সটাইল' নামের কারখানাটি বন্ধ হয়ে যাওয়ায় কর্মীরা প্রথমে নেমে সড়কের একপাশে অবরোধ করে মানববন্ধন করে। এর কিছুসময় পর তারা দুই পাশেই অবস্থান নিলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর ফলে অফিস শুরুর সময়ে যানজটে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

সহকারী কমিশনার তানিয়া সুলতানা বলেন, পরে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে দুই পাশেই যান চলাচল শুরু হয়, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

রাজনীতি/এসআর

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তিগত পরিচয়ে যে কেউ অংশ নিতে পারবেন’

তথ্য উপদেষ্টা আরও বলেন, যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, সে কারণে আওয়ামী লীগের পদ-পদবী ব্যবহার করে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই।

১২ ঘণ্টা আগে

সুপ্রিমকোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী ১৬ জুন নির্ধারণ করেছে

১২ ঘণ্টা আগে

ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা, বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

১৩ ঘণ্টা আগে

দ্বিপাক্ষিক সম্পর্ক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-রাশিয়া

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর এটিই ড. খলিলুর রহমানের প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে তিনি রাশিয়া যান।

১ দিন আগে